অনেকেরই ধারণা, হুক্কায় ধোঁয়া যেহেতু পানির ভিতর দিয়ে আসে তাই এটা সেবন তেমন ক্ষতিকর নয়। কারণ এটা পরিস্রুত হয়ে আসে। অন্তত সিগারেটের চেয়ে কম ক্ষতি হবে এতে। তবে সাম্প্রতিক এক গবেষণায় প্রমাণিত হয়েছে, হুক্কার মাধ্যমে তামাক সেবন সিগারেটের ধূমপানের মতই সমান ক্ষতিকর। খবর ভারতীয় ওয়েবসাইটের।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের এক দল বিশেষজ্ঞ ওই গবেষণা পরিচালনা করেন।
শহরের মানুষ সিগারেট, চুরুট ইত্যাদির মাধ্যমে ধূমপান করলেও গ্রামের অনেকে এখনো হুক্কার মাধ্যমে কাজটা সারেন। আগে নবাব বা বাদশাদের দরবারেও বিশেষ ধরনের হুক্কার ব্যবস্থা ছিল। হালে মধ্যপ্রাচ্য ও ইউরোপেও হুক্কার বিস্তার ঘটছে।
গবেষকদের প্রধান ডক্টর ওয়াসিম মাজিক বলেছেন, "বিশ্বের অনেক দেশেই হুক্কা জনপ্রিয়। পশ্চিমা দেশগুলো যেখানে জনগণকে ধূমপানে নিরুৎসাহিত করছে, সেখানে শুধুমাত্র উপযুক্ত তথ্যের অভাবে অনেক অঞ্চলেই হুক্কাসেবন ক্রমেই বেড়ে চলেছে। যেহেতু হুক্কাতে পানির সঙ্গে মিশিয়ে তামাক সেবন করা হয়, তাই অনেকেই মনে করেন, এটা খুব বেশি ক্ষতিকর নয়। কিন্তু এই ধারণাটি ভুল। তামাক যেভাবেই গ্রহণ করা হোক না কেন, তা সর্বদাই ক্ষতিকর।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন