মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

কুকুরের মধ্যেও রয়েছে আশা ও নৈরাশ্য!

আশ্চর্যজনক হলেও সত্যি যে কুকুরও মানুষের মতো আশাবাদী ও নৈরাশ্যবাদী হতে পারে। সম্প্রতি একটি গবেষণায় এমন কথাই বলা হয়েছে।

গবেষকরা জানান, মালিক বাইরে থাকলে যে কুকুরেরা ঘরের আসবাবপত্র নষ্ট করে তা তাদের নৈরাশ্যবাদিতার কারণে হয়ে থাকে।

গবেষণাটিতে আরো দেখা গেছে, যখন অন্য কুকুরেরা প্রাণচঞ্চল তখন কিছু কুকুর স্বাভাবিকভাবেই অবসাদগ্রস্ত থাকে।

ব্রিস্ট্রল বিশ্ববিদ্যালয়ের 'অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যান্ড বিহেভিওর' বিষয়ের প্রধান অধ্যাপক মাইক মেন্ডল গবেষণাটি করেছেন।

তিনি বলেন, "আমরা জানি মানুষের আবেগীয় অবস্থা তার বিচার ক্ষমতার ওপর প্রভাব ফেলে এবং সুখী মানুষেরা অস্থির পরিস্থিতিতেও ইতিবাচকভাবে বিচার করতে পারে।"

তিনি আরো বলেন, "কুকুরের মধ্যেও এ বিষয়টি রয়েছে বলে আমরা গবেষণায় দেখতে পেয়েছি।"

গবেষকরা প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকটি কুকুরকে কক্ষের এক প্রান্তে খাবারভর্তি বাটি এবং অন্য প্রান্তে খালি বাটি রেখে পরীক্ষাটি করেছেন।

এতে দেখা যায়, আশাবাদী কুকুরেরা দ্রুত খাবারের দিকে দৌঁড়ে যায় আর নৈরাশ্যবাদীরা ধীর গতিতে খাবারে দিকে এগিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন