মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

মায়ের কণ্ঠস্বরেই স্বস্তি পায় শিশু

মাকে সরাসরি দেখে বা স্পর্শ করে শিশু যে মানসিক স্বস্তি পায় টেলিফোনে কেবল মায়ের কন্ঠ শুনেই তারা সেই একই স্বস্তি পেতে পারে। নতুন এক গবেষণায় এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।

যেসব মায়েরা কেবল টেলিফোনে কথা বলে সন্তানকে শান্ত রাখা নিয়ে অস্বস্তি বোধ করেন তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দেবে নতুন গবেষণার এ ফল।

প্রিয়জনের কণ্ঠস্বর মানুষকে কতটা প্রভাবিত করে তা খুঁজে দেখার চেষ্টা করেছেন মার্কিন গবেষকরা। এক্ষেত্রে মানুষকে শান্ত রাখতে সহায়ক 'অক্সিটসিন' হরমোনের মাত্রা পরীক্ষা করেছেন তারা। মানসিক চাপে থাকা একদল মেয়ে শিশুর ওপর এ পরীক্ষা চালান তারা।

৭ থেকে ১২ বছর বয়স পর্যন্ত ৬১ জন শিশুর প্রত্যেককে একজন আগুন্তুকের সামনে একটা কিছু করে দেখাতে বলা হয়। পরে তাদের তিনটি ভাগে ভাগ করা হয়।

এরপর ওই শিশুদের একটি অংশ তাদের মায়েদের সঙ্গে দেখা করে স্বস্তিবোধ করে। দ্বিতীয় গ্র"পের মেয়েরা মাকে চাক্ষুস না দেখলেও টেলিফোনে মায়ের সঙ্গে কথা বলে। অন্য গ্র"পটি এর কোনোটাই করে নি।

পুরো প্রক্রিয়াতেই তাদের অক্সিটসিন হরমোনের মাত্রা মাপা হয়। এতে দেখা গেছে, যেসব শিশু মাকে সামনা সামনি দেখেছে কিংবা শুধু টেলিফোনে কথা বলেছে, এদের দু' গ্র"পেরই অক্সিটসিন হরমোনের মাত্রা ছিল একই।

এ পরীক্ষা থেকে গবেষকরা বলছেন, মানসিক চাপে থাকা শিশুরা সরাসরি মাকে দেখে বা স্পর্শ করে যে স্বস্তি পায়, মায়ের কণ্ঠস্বরও শিশুকে সেই একই স্বস্তি এনে দিতে পারে।"

গবেষণার ফল এটাই প্রমাণ করছে যে, সম্পর্কের বন্ধনের ক্ষেত্রে স্পর্শের মতো কণ্ঠস্বরও বড় ভূমিকা রাখতে পারে।

'প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি' জার্নালে গবেষণা প্রতিবেদনটি ছাপা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন