মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

টাকায় সুখ কেনা যায়?

টাকা কি সত্যিই আপনাকে সুখী করতে পারে? মোটেই না। কিন্তু যদি বার্ষিক উপার্জন হয় প্রায় ৭৫ হাজার ডলার পর্যন্ত তবে তা মানসিক চাপ কমাতে সহায়তা করে।

যুক্তরাষ্ট্রের গবেষকরা মঙ্গলবার বলেছেন একথা।

১ হাজার জন আমেরিকানের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, সার্বিকভাবে তারা সবাই বেশ সুখী। তবে যত বেশি টাকা তত বেশি সুখ এ ব্যাপারটি কাজ করে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত।

গবেষণাটি পরিচালনা করেছেন নিউ জার্সির প্রিন্সটোন বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার ফর হেলথ এন্ড ওয়েলবিং' এর গবেষক ডেনিয়েল কাহনেমান এবং এঙ্গাস ডেটন।

ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের সাময়িকীতে তারা লিখেছেন, "বেশি সুখের জন্য বেশি টাকার দরকার নেই। কিন্তু অর্থের স্বল্পতা মানসিক যন্ত্রণার কারণ।"

গবেষণায় দেখা গেছে, উপার্জন বাড়ার সঙ্গে সঙ্গে সুখের পরিমাণও বাড়ে। তাবে তা বার্র্ষিক ৭৫ হাজার ডলার পর্যন্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন