মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

ভিডিও গেমস খেললে খাবার বেশি খাওয়া হয়'

দিনের অন্যান্য সময়ের চেয়ে ভিডিও গেমস খেলার পর কিশোর বয়েসীরা বেশি খাবার গ্রহণ করে বলে এক গবেষণায় দেখা গেছে।

কিশোর বয়সী ২২ জনের ওপর পরিচালিত গবেষণায় দেখা যায়, খাওয়ার আগে ঘণ্টাখানেক বিশ্রামে থাকার চেয়ে ভিডিও গেমস খেললে তারা বেশি খাবার খেতে পারে।

তবে অতিরিক্ত এই খাবারের শক্তি তারা গেমস খেলে বা দিনের অন্য সময় কম খেয়ে ব্যয় করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভিডিও গেমস খেলার পর বেশি খাবার গ্রহণের কোনো কারণ যায়নি।

তবে টেলিভিশন বা কম্পিউটারের পর্দার সামনে থাকা মানুষের মুটিয়ে যাওয়ার সঙ্গে এর মিল রয়েছে।

গবেষক দলের প্রধান জ্যঁ ফিলিপ চাপুট বলেন, ভিডিও গেমস খেলায় ক্ষুধা বাড়ে বা ক্ষুধা বাড়ার হরমোন প্রভাবিত হয়- এমনটি পাওয়া যায়নি।

তিনি মনে করেন, গেমস খেলায় মানসিক চাপ বাড়ে এবং বেশি খাবার মস্তিষ্ককে শান্ত করে বলে এমনটি হতে পারে।

তিনি বলেন, গেমস খেলার পর সাধারণত মিষ্টি ও চর্বি জাতীয় খাবারই বেশি খেতে ইচ্ছে করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন