মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

রক্তের দোষ?

অসহিষ্ণু আচরণের জন্য রক্তর দোষ দিলেন জাপানের সাবেক পুনর্গঠনমন্ত্রী রাইয়ু মাতসুমোতো।

মার্চের ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত মিয়াগি জেলার গভর্নরের উদ্দেশ্যে অবিবেচনাপ্রসূত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হন মাতসুমতো।

এ ঘটনার পর ওই আচরণের অভিনব ব্যাখ্যা দিয়ে মাতসুমতো বলেন, এজন্য তার রক্তের গ্রুপই দায়ী।
"আমার রক্তের গ্রুপ 'বি'। এর মানে হচ্ছে আমি উত্তেজিত হয়ে যেতে পারি এবং খেয়ালি স্বভাবের। আমার আচার-আচরণ নির্দিষ্ট কোন ধারায় পড়ে না," বলেন তিনি।

তিনি আরো বলেন, "আমার স্ত্রী শুরুতেই আমাকে এ ব্যাপারে সচেতন থাকতে বলেছিলো। আমার মনে হয় এ ব্যাপারে খেয়াল রাখা উচিত।"

মাত্র এক সপ্তাহ দায়িত্ব পালন করেই পদত্যাগ করতে হয় মাতসুমোতোকে।

গত রোববার জাপানের ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত এলাকা পরিদর্শনকালে মাতসুমোতো মিয়াগি জেলার গভর্নরকে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার র্কর্তৃপক্ষ এলাকা পুনর্গঠনের ভাল পস্তাব পেশ না করলে সরকার তাদের আর্থিকভাবে সাহায্য করবে না।

তার এ মন্তব্যের পরই বিরোধী রাজনৈতিক দলগুলো পুনর্গঠনমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়।
এ পরিস্থিতিতে ৫ জুলাই টোকিওয় নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দেন মাতসুমোতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন