চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চির বিখ্যাত প্রতিকৃতি 'মোনালিসা'র মডেলের পরিচয় শেষ পর্যন্ত পাওয়া গেছে বলে দাবি করেছে একদল জার্মান বিশেষজ্ঞ।
তারা দাবি করছেন, ফ্রাঞ্চেসকো ডেল জোকন্ডো নামে এক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরারডিনি দেখতে ছিলেন অনেকটা ষোড়শ শতাব্দীর সেই বিখ্যাত পোট্রেট মোনালিসার মতোই।
মোনালিসার পরিচয় বের করতে গিয়ে বারবারই হোঁচট খেয়েছেন বিশেষজ্ঞরা। কখনো তারা ভেবেছেন, এটা লিওনার্দোর প্রেমিকার, কখনো মায়ের আবার কখনো তার নিজের বলেও ধারণা করতে বাদ রাখেননি।
হাইডেলবার্গ ইউনিভার্সিটি লাইব্রেরির বিশেষজ্ঞরা ১৫০৩ সালের অক্টোবরে প্রকাশিত একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেছেন, লিসাই লিওনার্দোর সেই বিখ্যাত সৃষ্টি মেনালিসার প্রকৃত মডেল।
সোমবার বিশ্ববিদ্যালয়টির পাণ্ডুলিপি বিশেষজ্ঞ ড. আরমিন এক বিবৃতিতে মোনালিসার ছবির মডেলকে আবিস্কারের দাবি করেন।
এ পর্যন্ত ছবির পরিচয় সংক্রান্ত 'সীমিত আলামত' পাওয়া গেছে বলে দাবি করেছেন তিনি।
এর আগে মোনালিসার ছবির পরিচয় বের করতে যারা গবেষণা করেছেন তারাও মেনে নিয়েছেন- হাইডেল ইউনিভার্সিটির এই তথ্য প্রমাণ মোনালিসা রহস্য উন্মোচনে একটি বড় ধরনের অগ্রগতি।
লিপজিক ইউনিভার্সিটির চিত্রকর্ম বিষয়ক গবেষক ফ্র্যাঙ্ক জোলেনার জার্মান রেডিওকে বলেছেন, এই চিত্রকর্মটি অন্য কারো হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।
ওই লাইব্রেরি দাবি করেছে, এই নারী মডেল ১৫৫০ সালের দিকে চিত্রকর্মের সঙ্গে যুক্ত হন- এমনটি দাবি ইটালিয়ান কর্তৃপক্ষের। তবে তাদের সেই দাবির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ চিত্রকর্মটি তৈরির পাঁচ দশক পর তারা এটির ব্যাপারে কথা বলেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন