সংগীত বা গান-বাজনা মানুষের মেধা বিকাশের পাশাপাশি বিদেশি ভাষায় দক্ষতা ও বাচনশৈলী বাড়াতে পারে।
যুক্তরাষ্ট্রের এক গবেষণা পর্যালোচনায় একথা বলা হয়েছে।
এতে বলা হয়, কোন বাদ্যযন্ত্র বাজাতে শিখলে তা মানুষের চিন্তাশক্তির পরিবর্তন ঘটায় এবং সুর সাধনা বিদেশি ভাষায় দক্ষতা ও বাচনশৈলী বাড়ায়।
এর আগে পরিচালিত গবেষণায় দেখা গিয়েছিল মোৎজার্টের সুর বা অন্য কোন কালজয়ী সঙ্গীত শুনলে মন চটপটে হয়ে ওঠে। তবে সংগীত যে আমাদের মেধা বিকাশে সহায়ক তার খুব অল্পই প্রমাণ পাওয়া গিয়েছিলো আগের গবেষণাগুলোতে।
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য উপাত্ত ভিত্তিক নতুন গবেষণায় দেখা গেছে, মিউজিক প্রশিক্ষণ ও শিক্ষণ মানুষের ভাষা দক্ষতা, বাচনশৈলী, স্মৃতি শক্তি, মনোযোগ বাড়ানোসহ কণ্ঠস্বরে আবেগের প্রকাশ ঘটাতে সহায়ক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন