-অ্যাকশন ভিডিও গেমস খেলোয়াড়রা বাস্তব জীবনে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম বলে বুধবার এক গবেষণার ফলাফলে জানা গেছে।
নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব রচেস্টারের একদল গবেষক তাদের গবেষণায় দেখেছেন, নিজে নিজে বন্দুক চালানোর গেমগুলো (ফার্স্ট পারসন শ্যুটিং গেমস) সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং ইন্দ্রিয়গুলোকে দক্ষতার সঙ্গে ব্যবহারের ক্ষমতা বাড়ায়।
গবেষক ড্যাফনি বাভেলিয়া এক বিবৃতিতে বলেন, এসব সুবিধা শুধু অ্যাকশন গেমগুলোতেই পাওয়া যায়। অ্যাকশন গেমস মানেই গোলাগুলির মধ্যে একটা গোলকধাঁধাঁর ভেতর দিয়ে এগিয়ে যাওয়া, সেখানে কোন দিক দিয়ে শত্র" বেরিয়ে আসবে তা আগে থেকে জানা থাকে না।
তিনি বলেন, এটা ঠিক বুদ্ধিবৃত্তি বাড়ানোর মতো ব্যাপার নয়। কৌশলপ্রধান গেমগুলো একই ধরনের প্রভাব ফেলে না।
এর আগে আরেক গবেষণায় টেক্সাসের এঅ্যান্ডএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা বলেছিলেন, অ্যাকশন গেমগুলো কারও কারও মধ্যে সহিংস প্রবৃত্তি বাড়িয়ে দিতে পারে।
তবে এতে করে তাদের দৃষ্টি ও অন্যান্য ইন্দ্রিয়ের দক্ষতা বাড়ে এবং ক্ষেত্রবিশেষে তাদের সামাজিক দক্ষতাও বৃদ্ধি পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন