মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

প্রেমের নাম বেদনানাশক!

-ভালবাসা বা প্রণয় বেদনানাশকের মতো কাজ করে বলে মনে করেন মার্কিন গবেষকরা।

মস্তিষ্ক স্ক্যানের মাধ্যমে দেখা গেছে, যেসব জায়গা স্বাভাবিকভাবে ব্যথা অনুভূতির সঙ্গে সম্পর্কিত সেগুলো প্রণয়ঘটিত চিন্তার সময়ও সক্রিয় হয়ে ওঠে।

স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৫ জন শিক্ষার্থীকে স্বল্পমাত্রার ব্যথা উদ্দীপক দিয়ে পরীক্ষা করে দেখেন যে, এ সময় তারা তাদের প্রেমিক-প্রেমিকার ছবি দেখতে অনাগ্রহী হয় কিনা।

পরীক্ষায়, ভালবাসার মানুষটির ছবি দেখার সময় তাদের হাতের তালুতে ব্যথার উদ্দীপক দেওয়া হয়। দেখা যায়, অন্য কোনো ছবি দেখার চেয়ে প্রিয়জনের ছবি দেখার সময় তারা কম ব্যথা অনুভব করে।

যেসব শিক্ষার্থী প্রেমের সম্পর্কে জাড়ানোর নয় মাস অতিক্রম করেছে তাদের মধ্য থেকেই ওই ১৫ জনকে বেছে নেয়া হয়। এই সময়টুকুকে 'গভীর ভালবাসার প্রথম ধাপ' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন