'মায়েরা কেমন সন্তান চান' এ বিষয়ে এশিয়ার কয়েকটি দেশের পাঁচটি শহরে সম্প্রতি এক জরিপ পরিচালনা করে জাপানের এক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান।
জরিপের জন্য বেছে নেওয়া হয়, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পাঁচটি বড় শহর বেইজিং, সাংহাই, টোকিও, সিউল ও তাইপে। এতে সন্তানের আচার-আচরণ ও বেড়ে ওঠা নিয়ে মায়েদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
বেনেসি হোল্ডিংস পরিচালিত ওই জরিপে দেখা যায়, টোকিওর মায়েরা চান তাদের সন্তান ধনী বন্ধুদের সঙ্গে মিশবে এবং ও অন্যদের বিরক্তির কারণ হবে না, আর বেইজিংয়ের মায়েরা চান সন্তানের্রার্ কমক্ষেত্রে তাদের প্রতিভার ঝলক দেখাক। এক্ষেত্রে সিউলের মায়েরা সন্তানের কাছে নেতৃত্বগুণ আশা করেন।
সাধারণত টোকিওর মায়েরা সন্তানদের মানবিক গুণাবলী বিকাশে জোর দেয়, যেখানে অন্য মায়েরা সন্তানের কাছে সাফল্য প্রত্যাশা করে।
তবে সব শহরের মায়েরাই তাদের প্রধান আকাঙ্ক্ষা হিসেবে সন্তানদের সংসারী দেখতে চেয়েছেন।
অবশ্য তাদের পরবর্তী দুটি আকাঙ্ক্ষায় উল্লেখযোগ্য ভিন্নতা ছিল।
চীনা মায়েরা জানান, তারা চান তাদের সন্তানেরা কর্মক্ষেত্রে দক্ষতা দেখাবে ও অন্যরা তাদের শ্রদ্ধা করবে, আর এক্ষেত্রে তাইপের মায়েরা সহকর্মীদের উদ্বুদ্ধ করতে সক্ষম এমন কর্মদক্ষ সন্তান চান।
সিউলের মায়েরা চান সন্তানেরা নেতৃত্ব দেবে ও টাকা উপার্জন করবে।
চীনা মায়েদের মধ্যে সাংহাইয়ের প্রায় সত্তর শতাংশ ও বেইজিংয়ের বাষট্টি শতাংশ চান তাদের সন্তানেরা কোন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন