ফুসফুসের গুরুতর সমস্যায় ব্যবহৃত হয় এমন ইনহেলার মারাত্মক ধরণের হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলে ব্রিটিশ লাঙ ফাউন্ডেশনের এক গবেষণায় জানা গেছে।
১৫ হাজারেরও বেশি মানুষের ওপর পরিচালিত এ গবেষণায় জানা যায়, নাক দিয়ে টেনে অ্যান্টিকোলিনারজিক জাতীয় ওষুধ গ্রহণ করায় হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের কারণে মৃত্যু ঝুঁকি ৫৮ শতাংশ বেড়ে যায়।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক সাময়িকীতে এ গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) আক্রান্ত রোগীদের বহুল ব্যবহৃত দুটি ওষুধ হল 'অ্যাটরোভেন্ট' এবং 'স্পিরিভা' যাতে অ্যান্টিকোলিনারজিক উপাদান রয়েছে।
এ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেরাই এ বছরের শুরুতে এসব ইনহেলার ব্যবহারে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করার পর ড. ইয়ন লোকের দল এ বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন