বিশ্বের সবচেয়ে দামি পারফিউম বা সুগন্ধি কোনটি? গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানাচ্ছে, এটা হলো ব্রিটিশ রাজকীয় সুগন্ধি ইম্পেরিয়াল ম্যাজেস্টি। খবর মার্কিন ওয়েবসাইটের।
ব্রিটিশ কোম্পানি কর্তৃক তৈরি এই সুগন্ধির এক বোতলের মুল্য ২ লাখ ১৫ হাজার ডলার মাত্র। ৫ ক্যারাট হীরক ও ১৮ ক্যারাট সোনার সেট দিয়ে সজ্জিত ব্যাকারাটের স্বচ্ছ বোতলে রয়েছে এই সুগন্ধি। একেকটি বোতলে এর পরিমান ৫০০ মিলিলিটার। নাম্বার ওয়ান বলেও ডাকা হয় একে।
ব্রিটেনের বিলাসসামগ্রী প্রস্তুতকারক কোম্পানি 'ক্লাইভ ক্রিশ্চিয়ান' এই সুগন্ধি খুব অল্প পরিমানই বাজারে ছেড়েছে।
এ পর্যন্ত এই সুগন্ধির মাত্র ১০টি বোতল বাজারে এসেছে। এটি পেতে হলে অগ্রিম চাহিদা পেশ করতে হয়।
সুগন্ধির প্রস্তুতকারক ক্লাইভ ক্রিশ্চিয়ান জানান, "আমরা এমনভাবে এই সুগন্ধি নির্মাণের পরিকল্পনা করেছি যেখানে মূল্যের বিষয়টি হিসেবে রাখা হয়নি। সবচেয়ে ভাল সুগন্ধিটা করার চেষ্টা করেছি আমরা।"
চলতি সপ্তাহে নিউ ইয়র্কে এই সুগন্ধি প্রদর্শনীর পর গিনেস রেকর্ডস এর স্বীকৃতি তুলে দেওয়া হবে তার হাতে, জানিয়েছেন গিনেসের এক মুখপাত্র মেদেলিন বিলফেল্ড।
যাদের হাতে এই বহুমূল্য সুগন্ধি কেনার মতো অর্থ নেই তাদের জন্য এর একটা সস্তা সংস্করণও বাজারে ছাড়া হয়েছে। তাহিতিয়ান ভ্যানিলা ও ভারতীয় চন্দনবৃক্ষের সুবাসসমৃদ্ধ এই পারফিউমের মূল্য ২ হাজার ৩৫০ ডলার। এক আউন্সের সুবাসটি মিলবে নিউ ইয়র্কের সাকস ফিফথ এভিনিউতে। এর চেয়েও কম মূল্যের আরেকটি সংস্করণ রয়েছে যার দাম পরবে ৮৬৫ ডলার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন