ভিনগ্রহহের বাসিন্দারা আমাদের চারপাশেই আছে। তারা মানুষের ছদ্মবেশ নিয়ে থাকে। এই বিশ্বাস পুরুষে মধ্যেই বেশি।
বিশ্বব্যাপী পরিচালিত রয়টার্সের (এলপিএসওএস) এক জরিপে দেখা গেছে প্রায় ২০ শতাংশ মানুষ 'ভিনগ্রহের বাসিন্দা'য় বিশ্বাস করে।
এলপিএসওএস বিশ্বের ২২টি দেশের ২৩ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই জরিপ চালায়। এতে দেখা যায় ভারত ও চীনের প্রায় ৪০ শতাংশ মানুষ বিশ্বাস করে ভিনগ্রহের বাসিন্দারা আমাদের চারপাশেই মানুষের ছদ্মবেশ নিয়ে ঘোরফেরা করে। তবে বেলজিয়াম, সুইডেন এবং নেদারল্যান্ডে সর্বনিু মাত্র ৮ শতাংশ মানুষ এটি বিশ্বাস করে।
মার্কেট রিসার্চ ফার্ম (এলপিএসওএস) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন রাইট বলেন, জনবহুল ও কম জনসংখ্যা অধ্যুষিত রাষ্ট্রের মধ্যে এ ধরনের বিশ্বাসের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। জনবহুল রাষ্ট্রের মানুষের মধ্যে 'ভিনগ্রহের বাসিন্দা'য় বিশ্বাস বেশি।
তিনি আরো বলেন, এটি খুব সাধারণ বিষয় যে, কম জনসংখ্যা অধ্যুষিত দেশের মানুষ তার প্রতিবেশি সম্পর্কে খুব ভালো ভাবেই জানে।
জরিপে দেখা গেছে, প্রায় ২২ শতাংশ পুরুষ 'ভিনগ্রহের বাসিন্দা'য় বিশ্বাসী। নারীর ক্ষেত্রে তা ১৭ শতাংশ।
মূলত ৩৫-এর নিচে যাদের বয়স তাদের মধ্যেই 'ভিনগ্রহের বাসিন্দা'য় বিশ্বাস বেশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন